গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
গোপালপুরে এবারের এইচএসসি পরীক্ষায় ফলাফলে বিপর্যয় ঘটেছে। উপজেলায় কোনো জিপিএ-৫ নেই।
উপজেলার একটি মহিলা কলেজসহ সাতটি কলেজ থেকে এবার ১ হাজার ৭৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ৮০৭ জন। ফেল ৯৮৩ জন। পাশের হার ৪৫.১৮।
এদিকে উপজেলার হেমনগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খাদেমুল ইসলাম জানান, স্থানীয় চাপে নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণদের ফরমফিলাপ করায় ফলাফলে এর প্রভাব পড়েছে। গোপালপুর কলেজের উপাধ্যক্ষ আব্দুল মালেক জানান, এবার এক বিষয়ে ফেল করা ছাত্র-ছাত্রীদের নিয়মানুযায়ী ফরমফিলাপের সুযোগ দেওয়ায় ফলাফল খারাপ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ বিশ্বাস জানান, সরকারি নীতিমালা অনুযায়ী পরীক্ষা নেওয়া হয়েছে। অসাধু পন্থা একদম বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো কোনো শিক্ষক ঠিকমতো ক্লাস নেন না। কোনোদিন আদৌ ক্লাস করেনি এমন ছাত্র-ছাত্রীরাও নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নেওয়ায় হতাশাব্যঞ্জক ফলাফল হয়েছে।
