হবিগঞ্জ প্রতিনিধি
পর্যায়ক্রমে সব অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। ঝুঁকিপূর্ণ নদীর বাঁধে গাইড ওয়াল দেওয়া হবে। নদীগুলো রক্ষা করার জন্য প্রকল্প তৈরি করা হয়েছে। দ্রুত তা বাস্তবায়নের জন্য কাজ চলছে। এসব কথা বলেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।
শনিবার সকালে হবিগঞ্জের নতুন ও পুরাতন খোয়াই নদী প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, শহর রক্ষার জন্য নতুন খোয়াই নদীতেও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দেওয়া হবে। তিনি আরো বলেন, প্রতিটি কাজই সময়সাপেক্ষ। প্ল্যানিং করতে হয়। এরপর অনেক প্রক্রিয়া শেষে এটির কাজ শুরু করতে হয়।
পরিদর্শনকালে তার সাথে ছিলেন দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী এমপি, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ ও পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। দুপুরে প্রতিমন্ত্রী নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।
