আদমদীঘিতে হামলা ও মূর্তি ভাঙচুর মামলায় গ্রেফতার এক

আপডেট : ২০ জুলাই ২০১৯, ২০:৪৭

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

আদমদীঘিতে হামলা চালিয়ে রাধা গোবিন্দ ও গোপাল মূর্তি ভাঙচুরের ঘটনায় আট জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ঐ মামলায় শুক্রবার রাতে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে বগুড়ার খান্দার এলাকার মৃত জোব্বারের ছেলে বাদল (৪৫)।

উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের অমল মদকের ছেলে সুকমল মদকের বাড়িতে শুক্রবার দুপুরে বাদলসহ ৭/৮ জন লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে ঢুকে মারপিট শুরু করে। এ সময় সুকমল চিত্কার দিলে তার বাবা ও স্ত্রী এগিয়ে আসলে তাদেরও মারপিট এবং রাধা গোবিন্দ ও গোপাল মূতি ভাঙচুর করে। এ ব্যাপারে সুকমল মদক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক মামলা দায়েরের কথা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বাদলকে গ্রেফতার করা হয়েছে।