মেলান্দহে বিদ্যুত্স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

আপডেট : ২০ জুলাই ২০১৯, ২০:৪৭

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা

মেলান্দহে শনিবার বিদ্যুত্স্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের নাম নাজমা (৪০)। তিনি উপজেলার রেখিরপাড়া গ্রামের আ. মতিনের স্ত্রী।

পানি তোলা মটরের বৈদ্যুতিক লাইন টিউবওয়েলের সঙ্গে বিদ্যুতায়িত হয়। ঘটনার সময় নাজমা গোসল করতে গেলে বিদ্যুত্স্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।