পলাশবাড়ীতে বন্যায় ১৭ স্কুলে পাঠদান বন্ধ

আপডেট : ২০ জুলাই ২০১৯, ২০:৪৭

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা

পলাশবাড়ীতে বন্যায় স্কুলে পানি ওঠায় ১৭টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।

উপজেলার ৯টি ইউনিয়নের পূর্বাংশে হরিনাথপুর ও মনোহরপুর ইউনিয়নে বন্যার পানি প্রবেশ করেছে। এসব স্কুলে বন্যাদুর্গতরা আশ্রয় নিয়েছে।

উপজেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, বন্যাদুর্গতদের জন্য ত্রাণ হিসেবে পাঁচ টন চাল ও ২০০ প্যাকেট শুকনো খাবার সরবরাহ করা হয়েছে।