কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গাংগাইল-পাঠানপাড়া গ্রামের লাল মিয়ার বাড়িতে শুক্রবার বিকেলে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর যাবতীয় মালামালসহ ভস্মীভূত হয়। ঐ সময় আগুন নেভাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হচ্ছে লাল মিয়ার ভাতিজা আলম মিয়া (৩৫)। তিনি পাঠানপাড়া সরকারি প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক।
কিশোরগঞ্জ দমকল বিভাগের স্টেশন কর্মকর্তা রফিকউদ্দিন ভূঁইয়া শুভ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
করিমগঞ্জ থানার ওসি মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
