বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
বছরে লাখ লাখ টাকা টোল আদায় হলেও বানারীপাড়া বাসস্ট্যান্ডের অবস্থা বেহাল। প্রতিনিয়ত সড়কপথে চলাচলের যাত্রীদের বাসে উঠা-নামা করতে হয় হাঁটু সমান কাদামাটি পেরিয়ে।
বাসস্ট্যান্ডের কাউন্টারম্যান অলিউল ইসলাম ও মামুন হাওলাদার জানান, বাসে যাত্রী উঠা-নামায় তাদের ভোগান্তি লাঘবে অনেকবার বিভিন্ন জায়গা থেকে ইট সুরকি সংগ্রহ করে বিছানো হয়েছিল। নিচু জায়গার কারণে পুনরায় কাদামাটিতে একাকার হয়ে যায়।
বাসস্ট্যান্ডের এমন বেহাল অবস্থার ব্যাপারে পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল বলেন, চার পাঁচ দিনের মধ্যে বাসস্ট্যান্ডের উন্নয়নে কাজ করা হবে।
