সখীপুরে বাল্যবিয়ের দায়ে বরকে দণ্ড

আপডেট : ২০ জুলাই ২০১৯, ২০:৪৯

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সখীপুরে শুক্রবার রাতে বাল্যবিয়ে করার দায়ে বরকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত হচ্ছে জাহাঙ্গীর আলম (২৬)।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি গ্রামের করিম মণ্ডলের ছেলে।