ঈশ্বরদীতে গবেষণা ও সম্প্রসারণ এবং ভবিষ্যত্ কর্মসূচি প্রণয়নে কর্মশালা
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ঈশ্বরদী উপকেন্দ্রের আয়োজনে গবেষণা ও সম্প্রসারণ এবং ভবিষ্যত কর্মসূচি প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। পরিবর্তিত আবহাওয়া উপযোগী বিভিন্ন ফসল ও ফলের জাত উদ্ভাবন কর্মসূচি (বিনা) ময়মনসিংহ এর অর্থায়নে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক রইছ উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী। বিশেষ অতিথি ছিলেন, বিনার প্রশিক্ষণ ও পরিকল্পনা বিষয়ক পরিচালক ড. জাহাঙ্গির আলম ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান ড. মির্জা মোফাজ্জল ইসলাম ও কৃষি সম্প্রসারণ পাবনার উপ-পরিচালক আজাহার আলী। শুরুতে বিনার ঈশ্বরদী উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. রোকনুজ্জামান ২০১৮-১৯ এর গবেষণার ফলাফল এবং ২০১৯-২০ এর ভবিষ্যত কর্মসূচি উপস্থাপন করেন। কর্মশালায় পাবনা, নাটোর, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা ও কৃষি সংশ্লিষ্ট বৈজ্ঞানিক কর্মকর্তরা অংশগ্রহণ করেন।
নবীনগরের তিতাস নদীতে মোবাইল কোর্ট পরিচালনা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নবীনগরে জাতীয় মত্স্য সাপ্তাহের তৃতীয় দিনে গতকাল শনিবার সকালে উপজেলার বিভিন্ন মাছ বাজার ও তিতাস নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, পাঁচ হাজার মিটার বেড় জাল ও বিভিন্ন প্রজাতির প্রায় ১২ কেজি মাছ জব্দ করেন এবং পাঁচজন জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় নদী থেকে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জেপি দেওয়ান। এ সময় উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মোহাম্মদ মাসুদসহ পুলিশ প্রশাসন ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ক্ষেতলালে লিগ্যাল এইড কমিটির মতবিনিময় সভা
জয়পুরহাট প্রতিনিধি বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনা মূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান” এই স্লোগানকে সামনে রেখে শনিবার জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় আইনগত সহায়তা প্রদান কার্যক্রম, উপজেলা লিগ্যাল এইড কমিটির কার্যাবলী ও করণীয় শির্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিআরডিবি হল রুমে উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাকিম মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ ও চেয়ারম্যান জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি এম এ রব হাওলাদার । আন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এডিএম সাদেকুর রহমান, অতিরিক্ত চিপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল বাহার, সিনিয়র সহকারী জজ সামিউল ইসালাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস্ সালাম, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান প্রমুখ।
চন্দনাইশে বানভাসীদের মধ্যে ত্রাণ বিতরণ
চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা চন্দনাইশ উপজেলায় গতকাল শনিবার বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী এমপি। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল ও পেঁয়াজ। তিনি প্রতিটি ইউনিয়নে ২০০ পরিবার করে উপজেলার বরকল, বরমা, বৈলতলী, সাতবাড়িয়া ও দোহাজারী ইউনিয়নে এসব ত্রাণসামগ্রী বিরতণ করেন। এ সময় স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যান ছাড়াও আওয়ামী লীগ নেতা সাইফুর রহমান, গাউস মিলটন, বলরাম চক্রবর্তী, আবদুল শুক্কুর, আবদুল্লাহ আল নোমান বেগ, নবাব আলী উপস্থিত ছিলেন।
