দিবালাকে চায় পিএসজি

আপডেট : ২০ জুলাই ২০১৯, ২১:০৯

পিএসজি তারকা নেইমারের বার্সেলোনায় ফেরা নিয়ে বেশকিছু দিন ধরেই জোর গুঞ্জন চলছে। এদিকে পিএসজি পক্ষ তার শূন্যস্থান পূরণে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। আরএমসি স্পোর্টসের সূত্র ধরে মুন্দো দেপোর্তিভো জানাচ্ছে আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা এক্ষেত্রে ক্লাবটির প্রধান পছন্দ। তারা জানিয়েছে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো ইতিমধ্যেই দিবালার এজেন্টের সঙ্গে যোগাযোগও করেছেন। ধারণা করা হচ্ছে জুভেন্তাস ফরোয়ার্ডকে দলে ভেড়াতে কমপক্ষে ১০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে দলটিকে। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে পাওয়ার দৌড়ে পিএসজিই একমাত্র দল নয়। ইন্টারমিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলও চলতি দলবদলে খেলোয়াড়টিকে দলে ভেড়াতে চায় বলে গুঞ্জন আছে।