ইনডোর হকিতে বাংলাদেশ সপ্তম

আপডেট : ২০ জুলাই ২০১৯, ২১:০৯

স্পোর্টস রিপোর্টার

থাইল্যান্ডে অষ্টম এশিয়া কাপ ইনডোর হকিতে প্রথম বার খেলতে গিয়েছিল বাংলাদেশ। খুব একটা প্রত্যাশা ছিল না। কারণ হকির এ টুর্নামেন্টে আগে কখনো খেলেনি। এমনকি অভিজ্ঞতাও নেই। তারপরও খুব একটা খারাপও করেনি জিমি শিতুলরা। দুই গ্রুপে ১০ দেশের মধ্যে সপ্তম হয়েছে বাংলাদেশ।

গতকাল থাইল্যান্ডের চুনবুরিতে অনুষ্ঠিত স্থান নির্ধারণী খেলায় বাংলাদেশ ৯-০ গোলে চাইনীজ তাইপেকে হারিয়ে সপ্তম হয়েছে। বলে রাখা ভালো চাইনীজ তাইপে, নেপাল, ফিলিপাইনও বাংলাদেশের মতোই প্রথম বার ইনডোর হকিতে খেলতে গিয়েছিল। সেই তুলনায় বাংলাদেশ যথেষ্ঠ ভালো খেলেছে। ফলাফল তুলনা করলে তাইপে অষ্টম, নেপাল নবম এবং ফিলিপাইন দশম স্থান পেয়েছে আর বাংলাদেশ সপ্তম। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম খেলায় বাংলাদেশ ০-৬ গোলে মালয়েশিয়ার কাছে, ইরানের কাছে ৯-০ গোলে হেরে তৃতীয় খেলায় ফিলিপাইনকে ৯-০ গোলে হারিয়ে বাংলাদেশ প্রথম জয় তুলে নেয়। চতুর্থ খেলায় বর্তমান চ্যাম্পিয়ন ইরানের কাছে ৩-১ গোলে হারে। আগের সাতবারে টুর্নামেন্ট জয় করেছে ইরান।

ইরানী কোচ এনে প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের প্রথম আসরে কিছু একটা করতে পরেছে এটা হকির জন্য খুব একটা খারাপও বলা যাবে না।  

ক্রীড়া সাংবাদিক অজয় বড়ুয়ার মরদেহ আসছে আজ

বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক, দৈনিক সংবাদের ক্রীড়া সম্পাদক, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি অজয় বড়ুয়ার মরদেহ আজ বেলা ৩টায় ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রাখা হবে। গত ১২ জুলাই  লন্ডনের সেন্ট বার্টস হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর বিজ্ঞপ্তির।