এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘আবুলের ব্রেইনওয়াশ’। আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সুমাইয়া শিমু, জেনী, আ খ ম হাসান, জামিল হোসেন, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, জুঁই করিম, নূরে আলম নয়ন, আহসানুল হক মিনু প্রমুখ। এই পৃথিবীর সবাই কমবেশি ব্রেইনওয়াশ হয়। কেউ কম বোঝে, কেউ বেশি বোঝে। যাঁরা বেশি বোঝে, তাঁরা কম বোঝা মানুষটির ব্রেইনওয়াশ করতে ব্যস্ত থাকে। আবুলও তেমনি একজন মানুষ যে এতদিন মানুষের দ্বারা ব্রেইনওয়াশ হয়ে আসছিল। কিন্তু আবুল এবার ব্রেইনওয়াশ হয় না বরং ব্রেইনওয়াশ করে। তবে এর পেছনে লুকিয়ে আছে আরেকটি ভিন্ন গল্প।
