সোনাক্ষীর পাত্র চাই!

আপডেট : ২০ জুলাই ২০১৯, ২১:১১

 বিনোদন ডেস্ক

 

বলিউডে বিয়ের হিড়িক পড়েছে। একের পর এক বিয়ে অথবা বিয়ের পরিকল্পনার কথা বলছেন অনেকে। সম্প্রতি বিয়ের শিরোনামে এসেছে সোনাক্ষী সিনহা। পাত্র খুঁজছেন তিনি।

সোনাক্ষী সিনহা নিজেই জানান, তাঁর বাবা-মা সুশীল পাত্রের সঙ্গে প্রেম করতে বলেছেন। তবে বলিউডে এমন পাত্রের দেখা পাওয়া খুব কষ্টসাধ্য বলে জানান তিনি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, ইন্ডাস্ট্রির কারো সঙ্গে প্রেম করছেন কি-না। সোনাক্ষী এ প্রসঙ্গে বলেন, ‘আমি যাতে কোনো সুশীল পাত্রের সঙ্গে প্রেম করি আমি সেটা আমার বাবা-মা বলেছেন। কিন্তু বলিউডে এমন পাত্র কে আছে বলুন।’

এছাড়া তিনি আরো বলেন, ‘আমি কিন্তু বেশ কিছুদিন এই ইন্ডাস্ট্রিরই এক তারকার সঙ্গে ডেট করেছি। কিন্তু কেউ সেকথা জানতেও পারেননি।’

তবে কার সঙ্গে প্রেম করছেন এই নায়িকা সেই রহস্য প্রকাশ করেননি তিনি। তবে প্রেমিকের বিশ্বাসঘাতকতা নিয়ে বলেন তিনি। সোনাক্ষী জানান, কোনোদিন যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে পরের দিন দেখার জন্য তিনি আর বেঁচে থাকবেন না।

সোনাক্ষী বর্তমানে শিল্পী দাশগুপ্ত পরিচালিত ‘খানদানি শাফাখানা’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন। আগামী ২ আগস্ট মুক্তি পাবে এটি। চলতি বছর আরো দুটি সিনেমা মুক্তির তালিকায় রয়েছে তাঁর। সেগুলো হলো ‘মিশন মঙ্গল’ ও ‘দাবাং থ্রি’।

এ বছরে এখন পর্যন্ত তাঁর ‘কলঙ্ক’ শিরোনামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। তবে ব্যবসায়িক দিক থেকে তেমন আলোচনায় আসেনি সিনেমাটি। তবে ‘মিশন মঙ্গল’ ও ‘দাবাং থ্রি’ সিনেমা দুটি আলোচনায় আছে। কারণ একটি রয়েছেন অক্ষয় কুমার ও অন্যটিতে সালমান খান।