নাঈম-সারিকার ‘অনুভূতি’

আপডেট : ২০ জুলাই ২০১৯, ২১:১১

 

 

জীবনে প্রথম কক্সবাজার আসা, তাও হানিমুনে। ভিন্ন এক অনুভূতির কাজ করছে নাঈমের মাঝে। কিন্তু কেন যেন তাঁর আবেগ , ভালোবাসা, ইচ্ছে কোনোটাই সে মেঘলাকে বলতে পারে না। বৃষ্টির মাঝে সমুদ্রের ঢেউয়ের মাঝে নিজের আবেগের বহিঃপ্রকাশ করার তাঁর চেষ্টা। মেঘলা কিছু অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়, যা নাঈমের সামনে তাঁকে বিব্রত করে ফেলে। ছোট ছোট ভালোলাগা আর অভিমানে ঘেরা সম্পর্ক নতুন এক মোড় নিতে থাকে। অনুভূতি নামের এমনই এক গল্পের নাটকে সদ্য বিবাহিত দম্পতি চরিত্রে দেখা যাবে নাঈম ও সারিকাকে। তানিন রহমানের রচনা ও মাকসুদুর রহমান বিশালের পরিচালনায় নাটকটি দেখা যাবে ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় একটি বেসরকারি টিভি চ্যানেলে। সম্প্রতি কক্সবাজারের মনোরম লোকেশনে শুটিং শেষ হয়েছে নাটকটির। নাটকটির মাধ্যমে দীর্ঘদিন পর এফ এস নাঈম ও সারিকাকে পর্দায় দেখতে পাবেন দর্শকরা।