ব্যাংকের বাইরে বোমা রাখতে গিয়ে বিস্ফোরণে নারীর মৃত্যু

আপডেট : ০৩ মে ২০২৫, ১৮:১৪

গ্রীসের উত্তরাঞ্চলের থেসালোনিকি শহরে নিজ হাতে থাকা বোমার বিস্ফোরণে এক নারী নিহত হয়েছেন। এথেন্সে রেল অফিসের বাইরে বোমা বিস্ফোরণের এক মাসেরও কম সময়ের মধ্যে দেশটিতে এমন ঘটনা ঘটল।

পুলিশ জানিয়েছে, শনিবার (৩ মে) ভোরে ৩৮ বছর বয়সী ওই নারী ব্যাংকের বাইরে ডিভাইসটি রাখার চেষ্টা করছিলেন। এ সময় সেটি বিস্ফোরণ ঘটলে বেশ কয়েকটি দোকান এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেন, মনে হচ্ছে তিনি একটি বিস্ফোরক ডিভাইস বহন করছিল এবং এটি একটি ব্যাংকের এটিএম-এ রাখার পরিকল্পনা করেছিল।

তিনি আরও বলেন, এ সময় কিছু একটা ভুল হয়ে যায় এবং তার হাতেই বোমাটির বিস্ফোরণ ঘটে। এ নিয়ে একটি ফৌজদারি তদন্ত চলছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের মতে, পুলিশ ওই নারীকে অতীতে ডাকাতির সঙ্গে জড়িত থাকার জন্য চিনত। কর্তৃপক্ষ অতি-বাম গোষ্ঠীর সঙ্গে যোগসূত্র তদন্ত করছে বলে জানা গেছে।

ইত্তেফাক/এসকে