সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
সীতাকুণ্ডে একটি শিশুকে অচেতন করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গা নারীকে স্থানীয় ফাঁড়ির পুলিশ আটক করেছে। জানা যায়, গত শনিবার সকাল ১০টায় সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট বাংলাবাজারের বাসা থেকে আরফাতুল ইসলাম সিফাত (৫) খেলতে বরে হয়। এ সময় রেহানা বেগম (৪৫) নামে এক রোহিঙ্গা মহিলা সিফাতকে চেতনানাশক ওষুধ লাগিয়ে অজ্ঞান করে নিয়ে যাওয়ার সময় এক জন দোকানদার দেখে ফেলে। পরে স্থানীয়রা তাকে ধাওয়া করলে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. সাইফুল ইসলাম তাকে আটক করে। সিফাত নোয়াখালী জেলার সুবর্ণচর থানাধীন জাহাজমারা গ্রামের সজল ইসলাম ও পারুল আক্তারের ছেলে। আটককৃত রেহানা রোহিঙ্গা ক্যাম্পের মো. হারুনের স্ত্রী বলে জানা গেছে।
