রাজৈরে বিষক্রিয়ায় মা-ছেলের মৃত্যু

আপডেট : ২০ জুলাই ২০১৯, ২১:২৬

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

রাজৈরে ইঁদুর মারার ওষুধের বিষক্রিয়ায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের উল্লাবাড়ি গ্রামের মন্ডলবাড়িতে শুক্রবার সন্ধ্যায়। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, ছোটো ছেলেকে ফল খাওয়ানোর মতো তুচ্ছ ঘটনার জের ধরে স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করতে উল্লাবাড়ি গ্রামের বিনয় মন্ডলের দ্বিতীয় স্ত্রী রিনা ইঁদুর মারার ওষুধ গামলায় পানি দিয়ে গোলাতে থাকেন। একপর্যায়ে বিষাক্ত ট্যাবলেটের বিষক্রিয়ায় মা রীনা ও ছেলে রজো মন্ডল (৫) মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে হাসপাতালে নিলে চিকিত্করা মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করার আগেই বিষক্রিয়ায় রিনা বর (২৮) ও তাদের শিশুপুত্র (৫) প্রাণ হারান।