দৈনিক ইত্তেফাকের এজেন্ট মজনু আর নেই

আপডেট : ২০ জুলাই ২০১৯, ২১:৪৭

রংপুর সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ও রংপুরে দৈনিক ইত্তেফাক পত্রিকার এজেন্ট মো. তোহাম্মেল হোসেন মজনু শনিবার বিকাল ৩টা ৩০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি.........রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। 

মজনুর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রংপুর সংবাদপত্র হকার্স ইউনিয়ন। 

আরও পড়ুন: বঞ্চিত মোরেলগঞ্জের কৃষক, অন্য উপজেলার ১০ মে.টন ধান জব্দ

রবিবার পীরপুর জামে মসজিদে বাদ যোহর জানাযা শেষে পীরপুর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে। 

ইত্তেফাক/অনি