‘ছেলেধরা’ সন্দেহে গণপিটুনি

নারীসহ নিরপরাধ তিনজন নিহত

আপডেট : ২১ জুলাই ২০১৯, ০০:৫৪

রাজধানীসহ সারাদেশে ছেলেধরা আতঙ্কে নিরপরাধ মানুষকে আটক করে গণপিটুনি দিচ্ছে জনগণ। ‘পদ্মা সেতু নির্মাণে শিশুর মাথা লাগবে’-এমন গুজবে সারাদেশে সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। তবে সরকারের পদ্মা সেতু প্রকল্প ও আইন-শৃঙ্খলা বাহিনীর পড়্গ থেকে এ ব্যাপারে বিষয়টিকে স্রেফ গুজব বলা হলেও সাধারণ মানুষের মাঝ থেকে এখনও আতংক কাটেনি। গতকাল গণপিটুনিতে ঢাকার উত্তর বাড্ডায় এক নারী, কেরাণীগঞ্জে এক পুরম্নষ ও নারায়ণগঞ্জে এক যুবক নিহত হয়েছেন। গণপিটুনিতে বিভিন্ন স্থানে আরো ৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন।

বাড্ডায় গণপিটুনিতে নারী নিহত : রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে তাছলিমা খাতুন রেনু (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার সকাল পৌনে নয়টার দিকে কাঁচাবাজার সড়কে এ ঘটনা ঘটে। নিহত রেনু মহাখালী ব্র্যাক সেন্টারের পিছনে টিনশেড বাসায় স্বামী তছলিম মিয়া ও দুই সন্ত্মানসহ ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানায়, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে প্রাথমিক বিদ্যালয়ের সামনে বোরকা পরা অপরিচিত এক নারীর ঘোরাফেরা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তার অসংলগ্ন কথাবার্তা শুনে লোকজন তাকে ধরে স্কুল প্রাঙ্গনে গণপিটুনি দেয়। বাড্ডা থানা পুলিশ গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। 

বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, নিহত ওই নারী ছেলেধরা নয়। সারাদেশে ছড়িয়ে পড়া গুজবকে কেন্দ্র করে অভিভাবকরা তাকে পিটিয়ে মর্মান্ত্মিকভাবে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের বোনের ছেলে থানায় উপস্থিত হয়ে একটি হত্যা মামলা দায়ের করবেন।

তাসলিমার ভাগিনা সৈয়দ নাসির উদ্দিন টিটু বলেন, তাসলিমার এক ছেলে এক মেয়ে। এর আগে তিনি স্কুলের পাশে আলী  মোড় এলাকায় স্বামী তসলিম হোসেনের সাথে পরিবার নিয়ে থাকতেন। দুই বছর আগে পারিবারিক কলহের কারণে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে সন্তানদের নিয়ে মহাখালীতে থাকেন। শনিবার সকালে উত্তর বাড্ডায় ঐ স্কুলে গিয়েছিলেন সন্তানকে ভর্তি করার জন্য খোঁজখবর নিতে। আর সেখানে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জে যুবক নিহত, নারী আহত 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই ঘন্টার ব্যবধানে পৃথক স্থানে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত ও শারমিন (২০) নামে এক নারী আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৮টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজির আলামিন নগর এলাকার রাজমিস্ত্রী সোহেলের সাত বছরের মেয়ে সাদিয়াকে অপহরণ করার সন্দেহে অজ্ঞাত এক যুবককে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। পুলিশ গুরম্নতর অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার দুই ঘন্টা পর সোয়া ১০টার দিকে মিজমিজির শাপলা চত্বর এলাকায় ফাইজুল ইসলাম লাবিব নামে চার বছরের শিশুকে অপহরণ করার সন্দেহে এক নারীকে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার এসআই শাখাওয়াত হোসেন জানান, প্রাথমিকভাবে ছেলেধরার ব্যাপারে কোন সত্যতা মেলেনি। নিহত যুবক গুজবের শিকার হয়েছেন।

কেরানীগঞ্জে গণপিটুনিতে ১ জন নিহত 

কেরানীগঞ্জে হযরতপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ছেলেধরা সন্দেহে অজ্ঞাত পরিচয়ের ২ যুবককে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। এতে ১ জন নিহত হয়েছে। অন্যজনকে গুরম্নতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স মালঞ্চ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মৌলভীবাজারে দুই যুবককে গণপিটুনি : 

বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের দৌলতপুর বাজারে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দুই যুবককে আটক করে এলাকাবাসী গণপিটুনি দেয়। গণপিটুনিতে আহতরা হলেন, সিলেট দড়্গিণ সুরমা থানার মৃত সত্তার মিয়ার পুত্র মানিক মিয়া (২৮) ও বিয়ানিবাজার ফতেপুর গ্রামের মৃত মতসিন আলীর পুত্র শাহানুর আলম (২৭)।

লাকসামে গণপিটুনিতে ভিড়্গুক আহত :

লাকসামের পেয়ারাপুর এলাকায় ছেলেধরা সন্দেহে রফিকুল ইসলাম (৪৩) নামে এক ভিড়্গুক গণপিটুনিতে আহত হয়েছেন। তার বাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে সে কিছুটা মানসিক ভারসাম্যহীন।