৪৭ কেজির বাঘাআইড়!

আপডেট : ২০ জুলাই ২০১৯, ২১:৫৫

শীতলক্ষ্যা নদীতে জেলের জালে ধরা পড়ল ৪৭ কেজি ওজনের বাঘা আইড় মাছ। গতকাল শনিবার সকালে গাজীপুরের কালীগঞ্জ অংশের শীতলক্ষ্যা নদীতে মাছটি ধরা পড়ে।

পরে সেই বাঘা আইড় মাছটি জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা মত্স্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে মাছের মেলায় বিক্রির জন্য আনা হয়। বিক্রেতা উপজেলা নাগরী ইউনিয়নের ধনুন গ্রামের ইকবাল মাহমুদ মাছটির দাম হাঁকান ৭০ হাজার টাকা। এক ক্রেতা ৩০ হাজার টাকায় দর কষা-কষি করেন। বিক্রেতা এ দামে না দিলে তিনি খালি হাতে ফিরে যান। বেশি দাম পাওয়ার আশায় দিন শেষে সেই মাছটি ২৮ হাজার টাকায় বিক্রি করেন ইকবাল। স্থানীয় কয়েকজন মিলে বাঘা আইড় মাছটি কিনেন।

নগদ দুই হাজার টাকা লোকশানে মন খারাপ হলেও মাছের মেলার প্রতিযোগিতায় ইকবাল প্রথম পুরস্কার হিসেবে পেয়ে যান ২১ ইঞ্চি এলইডি কালার টেলিভিশন।