ডাঃ আমিন উল্লাহ
গীতিকার, সুরকার ও ছড়াকার শামসুল করীম খোকনের পিতা ফেনীর দাগনভূঞা হাসপাতালের প্রাক্তন মেডিক্যাল স্পেশালিস্ট উত্তর জায়লস্কর নিবাসী ডাক্তার আমিন উল্লাহর ১২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে তেজগাঁও দক্ষিণ বেগুনবাড়ি জামে মসজিদ, উত্তর জায়লস্করে মরহুমের বাসভবন, সিলসিয়া বাজার মসজিদ ও হাই স্কুল মসজিদে দোয়া করা হবে।
রেবেকা ওয়ালী
মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য এবং লন্ডনের সাপ্তাহিক জনমতের প্রতিষ্ঠাতা সম্পাদক এ টি এম ওয়ালী আশরাফের স্ত্রী রেবেকা ওয়ালীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭১ সালে স্বাধীনতার পক্ষে লন্ডনে রেবেকা ওয়ালী গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা পালন করেছিলেন। তার মৃত্যুবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তার কবরস্থানে ও ঢাকার মায়াকাননের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল হবে। তার আত্মার মাগফেরাতের জন্য পরিবারের পক্ষ থেকে বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের দোয়া করতে বলা হয়েছে।
