কলেজ ভবন থেকে লাফিয়ে ছাত্রীর আত্মহত্যা

আপডেট : ২১ জুলাই ২০১৯, ০০:৩১

রাজধানীর লক্ষ্মীবাজারের সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে আখি আক্তার (১৮) নামে ঐ কলেজের এক ছাত্রী। তিনি ঐ কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। শনিবার বিকাল ৪টার দিকে সে কলেজের একাডেমিক ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে।

সূত্রাপুর থানার এসআই লেলিন বিশ্বাস জানান, শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাডেমিক ভবনের নিচতলা থেকে লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়। তার পিতার নাম সবুজ। তারা যাত্রাবাড়ির মাতুয়াইল এলাকায় থাকে। কী কারণে ঐ ছাত্রী লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন—তা তদন্ত করা হচ্ছে।