পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের মাহানপাড়া এলাকায় বিদ্যুত্ স্পৃষ্ট হয়ে বাবা ও দুই ছেলে নিহত হয়েছে। নিহতরা হলো—ঐ এলাকার আইজদ্দীনের ছেলে শহিদুল ইসলাম (৬০), তার বড়ো ছেলে নাজিরুল ইসলাম (৩০) ও ছোটো ছেলে আসাদুল ইসলাম (১৮)। শনিবার রাত ৮টায় এই ঘটনা ঘটে। এ ঘটনার পর পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী হাসপাতালে গিয়ে নিহতের পরিবারকে সান্ত্বনা দেন। জেলা প্রশাসন থেকে নিহত পরিবারকে তাত্ক্ষণিক ৫০ হাজার টাকা অর্থসহায়তা দেওয়া হয়। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
