নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মস্কোতে বিক্ষোভ

আপডেট : ২১ জুলাই ২০১৯, ০০:৩৫

রাশিয়ায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী মস্কোতে গতকাল শনিবার এই বিক্ষোভের আয়োজন করা হয়। এতে ২০ হাজারের বেশি বিরোধী বিক্ষোভে অংশ নেন। তারা আগামী সেপ্টেম্বরের নির্বাচনে বিরোধী রাজনীতিকদের অংশগ্রহণের অনুমতি দেওয়ার দাবি জানান। বিক্ষোভে বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনিও অংশ নেন। রাজনীতিকরা ৫ হাজার স্বাক্ষর অংশগ্রহণ করলেও সরকার তাদের নিবন্ধিত করতে অস্বীকৃতি জানিয়েছে। ৩০ প্রার্থীকে নির্বাচনে নিষিদ্ধ করেছে সরকার। -বিবিসি