রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, লেখাপড়ার পাশাপাশি শিশুদের খেলাধুলায় উৎজীবিত করতে প্রতিবছর প্রাথমিক স্কুল পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজন বর্তমান সরকারের যুগান্তকারী একটি পদক্ষেপ।
শনিবার বিকেলে পঞ্চগড়ের বোদা মহিলা মহাবিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুর নেছা মুজিব গোল্ডকাপ ফুটবর টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবলের পাশাপাশি সকল ধরনের ক্রীড়া অনুষ্ঠান আয়োজনের আহ্বান জানিয়ে বলেন শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই।
এ সময় তিনি দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম স্থাপনের সরকারের উদ্যোগের কথা উল্লেখ করেন।পরে তিনি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ফাইনাল খেলার চ্যাম্পিয়ান ও রানারআপ দলের হাতে ট্টপি তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা পৌর মেয়র অ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হাসান মাসুদ। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনাল খেলোয় বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-১ গোলে ঝলইশালশিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং বঙ্গমাতা গোল্ডকাপ খেলায় তাসেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কিসমত নারায়নী বাহাদুর সরকারি প্রাধমিক বিদ্যালয়কে পরাজিত করে চাম্পিয়ান হয়। খেলায় ছেলেদের গ্রুপে সর্বোচ্চ গোলদাতা ও সেরা ক্ষুদে খোলোয়ার হিসেবে পুরস্কার পায় ৪র্থ শ্রেণির ছাত্র রিফাত হোসেন এবং মেয়েদের গ্রুপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছে ময়দানদিঘী তাসের পাড়া স্কুলের ছাত্রী ঋতুপন্না।
ইত্তেফাক/এমআই
