নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতির মৃত্যু

আপডেট : ২১ জুলাই ২০১৯, ১২:২২

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি ও নাতির মৃত্যু হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার আমতলা ইউনিয়নের বিলোনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, নজরুল ইসলামের স্ত্রী শরিফা আক্তার (৫৫) এবং তার নাতি আরমান হোসেন(৮)।

পুলিশ জানায়, নজরুল ইসলামের হাস মুরগীর খামারে শিয়াল বা অন্য কোনো প্রাণী ঢুকতে না পারে তার জন্যে বিদ্যুৎ সংযোগসহ তার দিয়ে ঘিরে রাখে। শনিবার রাতে আরমান খামারে ঢুকার সময় তার স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ  সময় দাদি তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের নেত্রকোনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত রেনুর বাড়ি রায়পুরে

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম।

ইত্তেফাক/এমআরএম