শরণখোলায় দুই জামায়াত নেতা গ্রেফতার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২১:২৪

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে বাগেরহাট জেলা ডিবি পুলিশ শরণখোলা জামায়াতের সেক্রেটারিসহ দুই জামায়াত নেতাকে গ্রেফতার করেছে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোঃ হুমায়ুন কবির জানান, জামায়াতে ইসলামী শরণখোলা উপজেলা সেক্রেটারি সরোয়ার হোসেন বাদলের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে এবং খোন্তাকাটা মদিনাতুল উলুম লতিফিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও ৮নং আমতলী ওয়ার্ড জামায়াতের সভাপতি আলী আহম্মাদ গাজীকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। নাশকতার প্রমাণ পেলে তাকেও মামলায় অন্তর্ভুক্ত করা হবে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার সরকার জানান, জামায়াতের সেক্রেটারি সরোয়ার হোসেনের বিরুদ্ধে শরণখোলা থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে।