আকর্ষণীয় ডিসকাউন্টে পাঠাও নিয়ে এলো ‘চলোদেশি Vibe-এ’ ক্যাম্পেইন

আপডেট : ১৪ মে ২০২৫, ১৭:০৫

বাংলাদেশের মানুষের হাত ধরে তৈরি জনপ্রিয় দেশীয় ব্র্যান্ড 'পাঠাও' এবার নিয়ে এলো 'চলোদেশি Vibe-এ' ক্যাম্পেইন। ১৪ মে থেকে ৩১ মে পর্যন্ত চলবে এই দেশজুড়ে উৎসব, যেখানে পাঠাও দিচ্ছে ১৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি, ৫০০০০ টাকা মূল্যের গিফট জেতার সুযোগসহ আরও অনেক আকর্ষণীয় অফার।

মে মাসজুড়ে পাঠাও ব্যবহারকারীরা রাইড এবং ফুডের ওপর সর্বমোট ১ হাজার ৬০০ পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে পাঠাও বাইক-এ ৩টি রাইডে মোট ৩০০টাকা ডিসকাউন্ট (প্রতি রাইডে ১০০ করে), পাঠাও কার-এ ৩টি রাইডে মোট ৩০০ টাকা ডিসকাউন্ট (প্রতি রাইডে ১০০ করে), এবং পাঠাও ফুড-এ থাকছে পাঁচটি অর্ডারে সর্বমোট ১০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, প্রতি অর্ডারে ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট।

এছাড়াও পাঠাও কার ইন্টারসিটি রাইডে রয়েছে ১০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে প্রতিদিন নতুন অফার, সারপ্রাইজ ফ্ল্যাশডিলসহ আরও অনেক কিছু।

'চলোদেশি Vibe-এ' ক্যাম্পেইনে পাঠাও অ্যাপে প্রতিটি লেনদেনে পাওয়া যাবে ডাবল পাঠাও পয়েন্টস, মানে প্রতিটি অর্ডার বা রাইডেই আপনার পয়েন্ট বাড়বে দ্বিগুণ।

উৎসবের আনন্দ আরও বাড়াতে পাঠাও কুরিয়ার সার্ভিসেও থাকছে দারুণ অফার। ফ্রি ডেলিভারির পাশাপাশি পাঠাও বাইক, কার ও ফুড-এরকুপন, পার্টনার ব্র্যান্ডদের ডিসকাউন্ট এবং লাকি ইউজারদের জন্য রয়েছে মেগা ভাউচার ও স্পেশাল পুরস্কার। পাঠাও শপ-এ পেয়ে যাবেন Headgear-এর মতো দেশীয় পছন্দের ব্র্যান্ড থেকে পাঠাও এর কোলাবেরশনে দেশি মার্চেন্ডাইজ! এবার স্টাইলও হবে দেশি Vibe-এ!

ইত্তেফাক/এসকে