চৌহালী ও শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
মঙ্গলবার দুপুরে শাহজাদপুরের বাঁশবাড়িয়ায় এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম সুমন শীল (৩০)। সে মৃত নিমাই শীলের ছেলে।
সুমনের ভাই পরিতোষ শীল জানান, সুমন ও আরেক ভাই খুকনী বাজারে সেলুনে কাজ করতো। ঘটনার দিন সে বাড়ি ফেরার পথে বাঁশবাড়িয়া নতুনপাড়ার জনশূন্য এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়। তারা তাকে গলা কেটে ফেলে গেলে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া জানান, বিষয়টি জেনে সেখানে পুলিশ পাঠিয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
