হার্ডওয়্যারের দোকানে এসে এক গ্রাম্য কাঠুরে বলল তাকে একটি ভালো দেখে করাত দেওয়ার জন্য। দোকানদার তাকে সবচেয়ে নতুন মডেলের একটি করাত দিল। পরের দিন দোকানে এসে কাঠুরে অভিযোগ জানাল যে করাতটা নষ্ট। দোকানদার অনেকক্ষণ নেড়েচেড়ে করাতটা স্টার্ট দিতেই বিকট শব্দে চলতে শুরু করল, ‘কই কোনো সমস্যা তো দেখছি না’, বলল দোকানদার। ‘তা হলে আওয়াজটা আসছে কোথা থেকে’, জিজ্ঞেস করল কাঠুরে।
