নলছিটিতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২১:২৫

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা

এক লাখ টাকা চাঁদা না পেয়ে সোমবার রাতে নলছিটিতে ডেকোরেটর ব্যবসায়ী নাজিউর রহমান রনিকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নাজিউর রহমান রনি বলেন, একই এলাকার রমিন ও তার লোকজন আমার কাছে অনেক দিন ধরে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা না দেওয়ায় ঘটনার রাতে আমার চোখ বেঁধে মারধর করে। এরপর মাথায় রাম দা দিয়ে কুপিয়ে হত্যা করতে চেয়েছিল। মেরে লাশ নদীতে ফেলে দিতেও চেয়েছিল। কিন্তু লোকজন এসে আমাকে উদ্ধার করায় বেঁচে গেছি।

নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।