দুইজন আটক
রংপুর অফিস
রংপুরে র্যাব-১৩ এর বিশেষ অভিযানে ভুয়া সাব-রেজিস্ট্রার নিয়োগপত্র ও ভুয়া সোনালী ব্যাংক নিয়োগপত্রসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। এ সময় ভুয়া সাব-রেজিস্ট্রারে নিয়োগ ও সোনালী ব্যাংকের নিয়োগপত্র উদ্ধার করে।
ঘটনার বিবরণে প্রকাশ, গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় র্যাব-১৩, রংপুর-এর সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল মহানগরীর তাজহাট থানার সরদারপাড়া এলাকার জনৈক কাইয়ুম প্রফেসরের বাড়ি থেকে আটক করে। মো. আব্দুল কাইয়ুম মিয়া, পিতা-মো. আব্দুস সালাম, মোছা. মোছাদ্দেকা বেগম (চামেলী), স্বামী-মো. আব্দুল কাইয়ুম মিয়া উভয় সাং-সরদারপাড়া, থানা, তাজহাট, মেট্রোপলিটন, রংপুরদের আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অনেক শিক্ষিত বেকারের কাছে থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
