বিশ্ব ক্রিকেটে শক্তভাবে দাঁড়াতে চাইলে পাকিস্তান দলকে তাদের ফিল্ডিংয়ের মান উন্নত করতে হবে মনে করছেন ওয়াসিম আকরাম। তিনি বলেন, ‘এবারের বিশ্বকাপে আমরা দেখেছি ভারতসহ ব্যাটিং এবং বোলিং দক্ষতা ছাড়াও ফিল্ডিংয়ে শক্তিশালী দলগুলো সেমিফাইনালে উঠেছে। যদিও সেমিতে ভারত পরাজিত হয়েছে। ভারত, বাংলাদেশ যদি তাদের ফিল্ডিংয়ের মানোন্নয়ন ঘটাতে পারে তবে আমরাও পারব।’ ব্যাখ্যা করে সাবেক এই পাকিস্তানি অধিনায়ক আরো বলেন, ‘একটা দল কিভাবে তাদের ফিল্ডিংয়ের উন্নতি ঘটায়? প্রথমত একজনকে বিশেষ করে ৫০ ওভার ফর্মেটে শারীরিকভাবে ফিট হতে হবে। পাকিস্তান দলকে শারীরিকভাবে ফিট হওয়া শিখতে হবে এবং অন্য সকল দলের ন্যায় তাদের উঁচু মানের ফিল্ডিং অব্যাহত রাখতে হবে।’
