‘প্রিয়া সাহার বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল’

আপডেট : ২১ জুলাই ২০১৯, ২০:৫৬

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রিয়া সাহার বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কারা তাকে বাংলাদেশের প তিনিধি হিসেবে সেখানে পাঠিয়েছেন সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে। গতকাল রবিবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রে প্রিয়া সাহার দেওয়া বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে এখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে। তাই প্রিয়া সাহার বক্তব্যটি দেশের বিরুদ্ধাচরণ ছাড়া আর কিছু না। তিনি যুক্তরাষ্ট্রে কিভাবে গেলেন, কেন এই ধরনের বক্তব্য দিলেন, তার সুষ্ঠু তদন্তের প্রয়োজন রয়েছে। তথ্যমন্ত্রী আরো বলেন, গণরোষের কারণে খালেদা জিয়ার পতন হয়েছে, তাই তার মুক্তির জন্য আন্দোলনের হুমকি দিয়ে কোনো লাভ নেই।