তুর্কি ধারাবাহিক ‘ফাতমাগুল’

আপডেট : ২১ জুলাই ২০১৯, ২১:০০

দীপ্ত টিভিতে আজ সন্ধ্যা ৬টা ও ৯টায় প্রচার হবে তুর্কি ধারাবাহিক ‘ফাতমাগুল’। ধারাবাহিকের গল্পে দেখা যাবে, মুস্তফাকে তুরুপের তাস বানাচ্ছে অ্যারদোয়ান, কিন্তু এতে শঙ্কিত পুরো ইয়াশারান পরিবার। কী করবে এখন রেশাত-মুনির শত্রু জোট? অ্যারদোয়ানের মনেই বা আসলে কী চলছে? কার বিরুদ্ধে সে ব্যবহার করবে মুস্তফাকে? রেশাত, নাকি কেরিম? প্রতিনিয়ত শত্রুদের মুখোমুখি হয়েও নিশ্চুপ মুস্তফা। কী চলছে তাঁর মনে? সে কী পারবে নিজের লক্ষ্যে স্থির থাকতে, নাকি নিজেকে সপে দেবে ইয়াশারানদের হাতে! এদিকে দুঃসহ যন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে পালিয়ে যায় ফাতমাগুল। কিন্তু কোথায় যাবে সে? নিখোঁজ ফাতমাগুলকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করছে ইয়াশারানরা। তাঁরা এখন কী করবে! অন্যদিকে ফাতমাগুলকে না পেয়ে বিপর্যস্ত এবং শঙ্কিত কেরিম। এই পরিস্থিতির জন্য নিজেকে দায়ী ভাবছে সে। এমনই একটি কাহিনি দেখতে চোখ রাখুন দীপ্ত টিভির পর্দায়।