কক্সবাজারের টেকনাফে র্যাব সদস্যরা লেদা রোহিঙ্গা বস্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা নারী মাদক কারবারিকে আটক করেছে।
জানা যায়, গত শনিবার রাত সোয়া ৭টায় র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি দল ইয়াবা মজুদের গোপন সংবাদের ভিত্তিতে লেদা রোহিঙ্গা বস্তির বি ব্লকের ১১৫নং রোমের সৈয়দ আলমের ঘরে অভিযান চালিয়ে ২ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ ছৈয়দ আলমের স্ত্রী জোহরা বেগম (৩২) কে আটক করে। এ ব্যাপারে কোম্পানি কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব জানান, মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
