ব্রাহ্মণবাড়িয়ায় থানাহাজতে আসামির মৃত্যু, তদন্ত কমিটি গঠন

আপডেট : ২১ জুলাই ২০১৯, ২১:১৮

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে থানাহাজতে সাগর (২০) নামে এক আসামির রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে হাজতের ভেতর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত সাগর মৃত সাজেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে উপজেলা ভবনে চুরির ঘটনায় সাগরকে আটক করে পুলিশে সোপর্দ করে নৈশপ্রহরী। এর পরদিন দুপুরে তাকে চুরির মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়ার সময় হাজত থেকে আনতে গেলে দেখা যায় সে গলায় রশি পেঁচানো অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

এদিকে থানাহাজতে আসামি মৃত্যুর ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান।