রংপুর মহানগরীর জেলা স্কুল মাঠে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে দেশি ও বিদেশি বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষের নানা প্রকার চারার প্রদর্শনী ও বিক্রির মেলা। ১৫ দিনব্যাপী এ মেলার উদ্বোধন হয়েছে গত বুধবার। প্রতিদিন মেলায় আসছে শতশত মানুষ। সবমিলিয়ে জমে উঠেছে রংপুর বিভাগীয় বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষমেলা।
সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চলমান মেলার প্রথম দিনে বিভাগীয় কমিশনার কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। শেষে জেলা স্কুলের বটতলায় এক আলোচনা সভা হয়। রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন।
মেলায় সর্বমোট ৫০টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলছে।
