নন্দীগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২১ জুলাই ২০১৯, ২১:২৩

নন্দীগ্রামে ময়ূরী বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে নন্দীগ্রাম পৌর এলাকার কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই নিহতের স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পলাতক।

নিহতের বাবা আনোয়ার হোসেনে ও মা নূরজাহান বেগম দাবি করে বলেছে, আমার মেয়ে ময়ূরীকে পিটিয়ে হত্যার পর বাড়ির পাশে বড়ইগাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। সে আত্মহত্যা করেনি। আমরা হত্যাকারীদের ফাঁসি চাই।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির জানান, গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।