কুষ্টিয়ায় মাদক মামলায় দুই আসামির যাবজ্জীবন

আপডেট : ২১ জুলাই ২০১৯, ২১:২৫

কুষ্টিয়ায় মাদক মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

রবিবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মিরপুর উপজেলার বালিদাপাড়া গ্রামের তাহাজ্জত হোসেন ওরফে সোহেল ও একই গ্রামের মাইক্রোবাস চালক আমিরুল  ইসলাম।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১০ আগস্ট কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধলসা গ্রামে পুলিশ একটি মাইক্রোবাসে তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে ২০২ বোতল ফেনসিডিল উদ্ধার ও দুই জনকে আটক করে। এ ঘটনায় মিরপুর থানার উপপরিদর্শক কাজী জুবায়ের বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।  মামলাটি সরকার পক্ষে পরিচালনা করেন কুষ্টিয়া জজকোর্টের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী।