৩০ মিনিটে ৩০ লাখ যাত্রীর ট্রেনের আগাম টিকিট কেনার চেষ্টা

আপডেট : ২১ মে ২০২৫, ১৬:৫৪

ঈদুল আজহা উপলক্ষে আজ বুধবার থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি হচ্ছে।

সকাল ৮টা থেকে বিক্রি হচ্ছে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। আর পূর্বাঞ্চলের সব ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় দুপুর ২টায়। প্রথম দিনে আজ মিলছে ৩১ মে’র টিকিট। কমলাপুর রেলওয়ে স্টেশেনর স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শুরুর ৩০ মিনিটে ৩০ লাখ যাত্রী টিকিট কাটার চেষ্টা করেন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৭ হাজার ২৩৯টি আসনের মধ্যে বিক্রি হয় ১১ হাজার ৬৭২টি।

২২ থেকে ২৭ মে পর্যন্ত পর্যায়ক্রমে দেওয়া হবে ১ থেকে ৬ জুনের টিকিট। ঈদের পরে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে। ওইদিন ৯ জুনের আগাম টিকিট পাওয়া যাবে।

রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী, একজন ব্যক্তি তার এনআইডি ব্যবহার করে ঈদে আগাম ও ফেরত যাত্রায় সর্বোচ্চ চারটি করে টিকিট কিনতে পারবেন। এ ছাড়া, অগ্রীম টিকিটের কোনো রিফান্ড মিলবে না।

ইত্তেফাক/এমএস