ঝিনাইদহে হাসপাতালের পেছন থেকে উদ্ধার হওয়া নবজাতক শিশুটি অবশেষে শনিবার সন্ধ্যায় মারা গেছে। এর আগে সকালে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছন থেকে ওই নবজাতককে উদ্ধার করে এলাকাবাসী। এ ঘটনায় পুলিশ কোটচাঁদপুর হাসপাতালের আয়া ডাক্তার পরিচয় দানকারী রিনা খাতুনকে গ্রেফতার করেছে।
কোটচাঁদপুর থানার ওসি মাহবুব আলম, এলাকাবাসী শিশুটির কান্না শুনে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অবস্থা খারাপ হলে মা ববিতা খাতুনকেও হাসপাতালে ভর্তি করা হয়।
মা ও নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। যশোর নেওয়ার পথে সন্ধ্যায় শিশুটি মারা যায়।
এ ব্যাপারে আক্কাস আলী আয়া রিনার বিরুদ্ধে রাতে থানায় মামলা করেন। পুলিশ তাকে গ্রেফতার করে।
