কক্সবাজারের পেকুয়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৭১তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সম্প্রতি কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
০০০০
এনআরবি গ্লোবাল ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবস্থাপক সম্মেলন-২০১৯ শনিবার গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত
০০০০০
সম্প্রতি যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে যশোরের একটি হোটেলে মাদকের ভয়াবহতা নিরসনে করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান
০০০০০
ওয়ান ব্যাংক লিমিটেডের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। ব্যাংকের চেয়ারম্যান সাঈদ এইচ চৌধুরী, ভাইস চেয়ারম্যান অশোক দাশগুপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
