ঈদুল আজহা উপলক্ষ্যে টেলিভিশন ক্রেতাদের জন্য প্রতিদিন ফ্রিজ ফ্রি পাওয়ার সুযোগ দিচ্ছে মার্সেল। এই ঈদে দেশের যে কোনো মার্সেল শোরুম থেকে টিভি কিনে রেজিস্ট্রেশন করলে ক্রেতারা প্রতিদিনই নতুন ফ্রিজ ফ্রি পেতে পারেন। এদিকে স্থানীয়ভাবে উত্পাদিত উন্নত প্রযুক্তির টেলিভিশন দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে দেশব্যাপী ‘টিভি এক্সচেঞ্জ অফার’ শুরু করেছে মার্সেল। এর আওতায় গ্রাহকরা যে কোনো ব্র্র্যান্ডের সচল বা অচল সিআরটি টিভি বদলে কিনতে পারবেন মার্সেলের ‘এন্ড্রয়েড ৭’ যুক্ত অপারেটিং সিস্টেমের ৮১৩ মিলিমিটারের (মিমি) নতুন স্মার্ট এবং ৫০৮ মিলিমিটার, ৬১০ মিলিমিটার ও ৮১৩ মিলিমিটার নতুন এলইডি টিভি। মার্সেল টিভিতে এসব সুবিধা ১৫ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত উপভোগ করতে পারবেন ক্রেতারা।
মার্সেল টিভিতে ৬ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টির পাশাপাশি ৮১৩ মিলিমিটার বা তদূর্ধ্ব সাইজের এলইডি ও স্মার্ট টিভির প্যানেলে রয়েছে ৪ বছরের গ্যারান্টি সুবিধা। আছে সহজ কিস্তি সুবিধা। গ্রাহক পর্যায়ে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা পৌঁছে দিতে রয়েছে আইএসও স্ট্যান্ডার্ড সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম। যার আওতায় দেশব্যাপী বিস্তৃত আছে ৭০টিরও বেশি সার্ভিস সেন্টার। —প্রেস বিজ্ঞপ্তি
