শাহজাদপুরে এক মঞ্চে আওয়ামী লীগের চার নেতা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২১:২৭

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে নৌকার বিজয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করলেন আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতা। সোমবার শাহজাদপুর উপজেলার রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে অনুষ্ঠিত স্থানীয় আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সংগঠনের যৌথকর্মী সভায় এ অঙ্গীকার করেন তারা।

এরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান এমপি প্রার্থী হাসিবুর রহমান স্বপন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাভলু, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি চয়ন ইসলাম ও কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদ হায়দার লিটন। শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান এমপি প্রার্থী হাসিবুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ১৪ দল নেতা রেজাউর রশিদ খাজা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হোসেন আলী হাসান, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রফেসর আজাদ রহমান, ডা. ইউনুস আলী, অ্যাডভোকেট আব্দুল হাই, মুস্তাক আহমেদ, অ্যাডভোকেট মতিউর রহমান প্রমুখ।