কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে কয়লা বিদ্যুৎ কেন্দ্রে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করেছেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
রবিবার কয়লাবিদ্যুৎ কেন্দ্রের কোল পাওয়ার জেনারেশন কোম্পানির সম্মেলনে কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২১৩ জনকে বিভিন্ন অংকের ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়।
আরও পড়ুন: ৩০ বছর পর নবযৌবনে বড়াল, বইছে আনন্দস্রোত
এ সময় এমপি আশেক উল্লাহ রফিক বলেন, মাতারবাড়িতে তৈরি হচ্ছে দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প। প্রকল্প বাস্তবায়নের জমিসহ নানাভাবে মাতারবাড়ির মানুষ সহযোগিতা করে যাচ্ছেন। তাদের সেই ক্ষতি পুষিয়ে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে জমির মালিক, শ্রমিকসহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা করে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে সবাই ক্ষতিপূরণের অর্থ পাবেন।
ইত্তেফাক/অনি
