পঞ্চগড়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ২১ জুলাই ২০১৯, ২১:৪২

পঞ্চগড়ের আটোয়ারীতে পানিতে পড়ে রত্না নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের চেয়ারম্যানপাড়া (সোকজপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। রত্না ঐ এলাকার মো. সাইফুল ইসলামের কন্যা।  পুলিশ ও স্থানীয়রা জানায়, রত্না বাড়ির পাশে খেলতে খেলতে পাশের ধানখেতের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবির জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।