বর্ডার গার্ড বাংলাদেশ এর সদর দপ্তর, পিলখানাস্থ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ (বিএমএআরপিসি) প্রাঙ্গণে গত শনিবার ‘নন্দিত তারুণ্যে প্রদীপ্ত রউফিয়ান’ শীর্ষক ‘নবীনবরণ ও ট্যালেন্ট শো’ ২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক ও প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই অধ্যক্ষ লেঃ কর্নেল হাফেজ মো. জোনায়েদ আহাম্মদ স্বাগত বক্তব্যের মাধ্যমে নবীনবরণ ও ট্যালেন্ট শো অনুষ্ঠানের সূচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস), বিজিবি চিলড্রেন ক্লাব ও লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মিসেস সোমা ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এএফএম জাহাঙ্গীর আলম, বিজিবির কর্মকর্তাগণ এবং প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। - প্রেস বিজ্ঞপ্তি
