ইস্টার্ন ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

আপডেট : ২১ জুলাই ২০১৯, ২১:৪৩

পুরুষ নয়, নারী নয়- মানুষের মতো মানুষ হয়ে ওঠো। ইভটিজিং থেকে শুরু করে সকল অনাচার মোকাবিলার মতো যোগ্য করে নিজেকে গড়ে তোলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম গত শনিবার ইস্টার্ন ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ কথা বলেছেন। সাভারের আশুলিয়ায় ইস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বেলা ১১টায় সামার ২০১৯ এর নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত হোসেন মোগল।