শোক সংবাদ

আপডেট : ২১ জুলাই ২০১৯, ২১:৫২

মো. তোহাম্মেল হোসেন (মজনু)

রংপুর সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও রংপুর ইত্তেফাকের এজেন্ট মো. তোহাম্মেল হোসেন (মজনু) (৭৯) গত শনিবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। গতকাল বাদ যোহর জানাজা শেষে তাকে পীরপুর কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে রংপুর সংবাদপত্র হকার্স ইউনিয়নের উপদেষ্টা, সভাপতি, সম্পাদক ও নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ইছা আহমদ

হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নস্থ মুরাদ বাড়ির মুক্তিযোদ্ধা ইছা আহমদ (৭০) গতকাল সকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। বাদ আসর উপজেলার কাটিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, চট্টগ্রাম জেলা সংসদ সন্তান কমান্ড, ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান ইদ্রিস মিয়া তালুকদার, উপজেলা বীর মুক্তিযোদ্ধার সন্তানদের নবগঠিত ইউনিট আহ্বায়ক কমিটি ও উপজেলা মুক্তির সংগ্রাম পাঠচক্র গভীর শোক ও সমবেদনা জানায়।